Earn money from online is called outsourcing. Best quality online Bangla earning guideline to become a successful freelancer. SEO, Word press, HTML also discuss here.

Tuesday, May 3, 2016

ফ্রিল্যানসিং – এ মাসে ১ লক্ষ টাকা ! ২য় পর্ব

২য় পর্ব 

ইংলিশে বানান ভুলের কারণে কিভাবে ১ বিলিয়ন ডলার চুরি হওয়া থামানো গেল !
ফ্রিল্যানসিং এর মাধ্যমে উপার্জনের এই আলোচনার মূল বিষয়ের একটি অনাকাংখিত কিন্তু প্রাসঙ্গিক রয়টার’স এর এই নিউজের কিছু অংশ সাজ্জাদ পাঠকদের জন্য অনুবাদ করে দিলেন।
গত ১০ মার্চের রয়টার্স এর একটি শিরোনাম : “How a hacker’s typo helped stop a billion dollar bank heist.” অর্থ : হ্যাকারের বানান ভুলের কারণে কিভাবে ১ বিলিয়ন ডলার চুরি হওয়া থামানো গেল।
বাংলাদেশ ব্যাংকের দুই সিনিয়র কর্মকর্তা জানান, হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে পেমেন্ট স্থানান্তরের জন্য তথ্য চুরি করে। এরপর হ্যাকাররা নিউইয়র্কের ফেডারাল রিজার্ভ ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম থেকে অনুরোধ পাঠায় ফিলিপাইন ও শ্রীলংকার প্রতিষ্ঠানে টাকা পাঠানোর জন্য।
৪টি আবেদনের মাধ্যমে ফিলিপাইনে ৮১ মিলিয়ন ডলারের স্থানান্তর করতে সক্ষম হয় হ্যাকাররা। কিন্তু বানান ভুলের কারণে শ্রীলংকার একটি এনজিও-তে ২০ মিলিয়ন ডলার পাঠানোর পঞ্চম আবেদনটি স্থগিত করে দেয় Deutsche ব্যাংক।
হ্যাকাররা শ্রীলংকার ঐ এনজিও-র নামের বানানে foundation না লিখে ‘fandation’ লেখে। এই ভুল দেখে এই স্থানান্তরের জন্য নিযুক্ত Deutsche ব্যাংকের সন্দেহ হয়। তারা বাংলাদেশ ব্যাংকে এই ভুল শোধরানোর জন্য বললে এই মহা চুরির ঘটনা ফাঁস হয়ে যায়। এই ভুল না হলে হয়ত বাংলাদেশ ব্যাংকের পুরো ১ বিলিয়ন ডলারই চুরি হয়ে যেত!

হ্যাকার না, আপনি হবেন ডলার আর্নার !
সৎভাবে ফ্রিল্যানসিং-এ এই দুইজনের গল্পেই শেষ নয়। এমন আরো অনেক সফলতার গল্প আছে ফ্রিল্যানসিং জগতে। অনেকে এদের চেয়েও সফল। ফ্রিল্যানসিং-কে সাইড ইনকাম হিসেবে শুরু করে এখন এটাই নিশ্চিত ক্যারিয়ার হয়ে যাচ্ছে অনেকের। সারা দুনিয়ার সব মানুষের তিন ভাগের এক ভাগ এখন ইন্টারনেটে। আরো আসছে। যত আসবে, তত ফ্রিল্যানসিং-এর সুযোগ। ফেইসবুককে দেখেন। যতবেশী ইউজার, ততবেশী জাকার্বার্গের আয়। ফ্রিল্যানসিং-এর হিসাবটাও এমনি। যত বেশি বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে, ততবেশী ফ্রিল্যানসিং-এর সুযোগ বাড়বে। আপনার কি মনে হয়, ইন্টারনেটের ব্যবহার ভবিষ্যতে কমবে?

পাঠক, সাজ্জাদ আপনাকে শেষ যে কথাটি বলতে চান
“সচ্ছল না থাকলে নিজের জন্যও কিছু করা যায় না, অন্যের জন্যও না। সচ্ছলতাই শান্তি। একটা কথা সব সময় মনে রাখবেন, অন্যের জন্য কিছু করলে আপনার কখনই কমবে না, বরং কোনো না কোনোভাবে আপনার জন্য আরো অনেকগুণ বেড়ে যাবে। একটা মানুষ, একটা পরিবার ভালোমতো বাঁচার স্বপ্ন খুঁজে পাবে আপনার মধ্যে। তবেই না পৃথিবীতে আপনার আসার সার্থকতা।”
আমরাও বলছি, আপনাকে যোগ্য করে তুলুন, এখনি সচেষ্ট হন। আপনি যা চাবেন তাই পাবেন (You will get what you want)। এই কথা বিশ্বাস করুন। এই কথার তাৎপর্য বোঝার চেষ্টা করুন। আপনার আকাঙ্খা, চেষ্টা আর ধৈর্য থাকলে আপনিও পারবেন আরেক সাজ্জাদ হতে, আরেক ফয়সাল হতে। তখন আপনার থেকেও আমরা গল্প শুনব !


সময় থাকলে লেখাটি আরো একবার পড়ুন। গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিখে রাখুন। সময় না থাকলে ফেইসবুকে শেয়ার করে রাখুন। পরে সহজেই পাবেন। আপনার খুব কাছের কেও উপকৃতও হতে পারে এটা পড়ে।
Share:

0 comments:

Post a Comment

Registration

Follow us on

Blog Archive

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Download